০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে বাস-মিনিপিকআপ মুখোমুখি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ||
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের কিছুটা সামনে বাস ও মিনিপিকআপের মধ্যে মুখোমুখি আসার ঘটনা ঘটেছে। মিনিপিকআপকে পাশ কাটাতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নেমে গাছপালার মধ্যে আটকে যায়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী শাওন জানান, বাসটি যাত্রীতে ভর্তি ছিল। মিনিপিকআপকে পাশ কাটাতে গিয়ে বাসটি রাস্তার বাইরে চলে যায়। তবে আল্লাহর রহমতে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও জানান, ঘটনার পর মিনিপিকআপটি সেখানে না দাঁড়িয়ে চলে যায়। পরে বাসের যাত্রী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন
ট্যাগস :























