১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এক গান ২০০ বার গাইলেন অরিজিৎ, নেপথ্যে যে কারণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

বলিউডের বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর ‘জয় জয় রাম’ গানটিতে যেন এক অভূতপূর্ব আত্মিক অনুভূতি ঢেলে দিয়েছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। গানটির গভীর ভক্তি ও ভাবাবেগ যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি একে একে প্রায় ২০০টি টেক দিয়েছেন।

ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলার একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গানটির রেকর্ডিং চলাকালে অরিজিৎ এর ভাবধারায় এতটাই গভীরভাবে নিমগ্ন হয়ে পড়েছিলেন যে, প্রতিটি টেকেই নতুন করে গানটির আবেগ পুনর্নির্মাণের চেষ্টা চালিয়ে যান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, সুরের টেকনিক্যাল দিক ছাপিয়ে অরিজিৎ পুরোপুরি আত্মসমর্পণ করেছিলেন এই ভক্তিগীতিটির ভাবরসের কাছে। তিনি বারবার ভিন্ন ভিন্ন ভঙ্গিতে চেষ্টা করছিলেন, যাতে প্রতি প্রার্থনার মূল সুরটি শ্রোতার হৃদয়ে গিয়ে পৌঁছায়। রেকর্ডিংয়ে তিনি কতটা মগ্ন ছিলেন তা বোঝা যায় যখন জানা যায়, সংগীতের এই বিশেষ অধ্যায়টি শেষই করতে চাইছিলেন না এই জনপ্রিয় গায়ক। বারবার টেকের পর টেক নিয়ে তিনি গানটির আবেগকে নিখুঁত থেকে নিখুঁততর রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যান।

গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে মুক্তি পাওয়া ‘জয় জয় রাম’ গানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে ‘রামায়ণ’-এর বিশাল ক্যানভাসের এক দুর্দান্ত ঝলক উপস্থাপন করেছে। গানটির অনন্য সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং এর কাব্যিক ও ভাবগম্ভীর সুরের বাণী রচনা করেছেন বিখ্যাত কবি ড. কুমার বিশ্বাস। কণ্ঠের জাদুতে এই ভক্তিমূলক পরিবেশ তৈরি করেছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। পর্দায় রণবীর কাপুরকে প্রভু রাম এবং সাই পল্লবীকে দেবী সীতা রূপে দেখার পাশাপাশি এই গানটি সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নিতেশ তিওয়ারির পরিচালনা এবং প্রখ্যাত প্রযোজক নামিত মালহোত্রার প্রযোজনায় ভারতীয় মহাকাব্য নিয়ে তৈরি এই প্রকল্পটি দুই খণ্ডে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্বটি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৬ নভেম্বর এবং দ্বিতীয় পর্বটি দর্শকদের সামনে আসবে ২০২৭ সালের দিওয়ালি উৎসবে।

বৃহৎ ক্যানভাস ও বিশাল তারকাবহরের এই চলচ্চিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি লঙ্কার রাজা রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়।

বিশাল আয়োজন ও মনকাড়া সংগীতের সমন্বয়ে ‌‘রামায়ণ’ এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বহুল প্রতীক্ষিত ও চর্চিত সিনেমা হিসেবে গণ্য হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক গান ২০০ বার গাইলেন অরিজিৎ, নেপথ্যে যে কারণ

আপডেট সময় ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬