০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,ঢাকা জার্নাল:
আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, শুক্রবার বিকেলে গোড়াই ফ্লাইওভারের নিচে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নিষিদ্ধ দলের নাম যারা মুখে আনবে তারাও রাষ্ট্রদ্রোহী। আপনাদের নেত্রী আপনাদের এতিম বানিয়ে পালিয়ে গেছে; কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের রেখে কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি।” তিনি যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুর জামিল শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহ-সভাপতি আলী এজাজ চৌধুরী খান রুবেল, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান আরিফ এবং ছাত্রদলের সদস্য ফারহান আজাদ মুগ্ধসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি গোড়াই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬