১১:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাউল গান শুনতে গিয়ে বিরোধ, পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রনি শিকদার
  • আপডেট সময় ১০:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল থেকে রনি শিকদারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাউল গান শোনা কেন্দ্র করে বিরোধের জেরে রবিউল হোসেন (১৯) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকায় রাজিব চাঁনের বাড়ির বার্ষিক ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান রবিউল। রাত আনুমানিক ৮টার দিকে গান শোনার সময় গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রবিউল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার দুপুরে আড়াইপাড়া এলাকার একটি গভীর নলকূপসংলগ্ন পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের চাচা রেজাউল করিম অভিযোগ করেন, রবিউলের বন্ধুদের কাছ থেকে বাউল গান শুনতে গিয়ে কয়েকজন তরুণের সঙ্গে ঝগড়ার কথা জানতে পেরেছেন তারা। ওই বিরোধের জেরেই রবিউলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাউল গান শুনতে গিয়ে বিরোধ, পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬