০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং দি বারাকাহ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের কর্মময় জীবন ও অবদানকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারপতি রউফ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে আমৃত্যু সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাগরিক সমাজের একজন শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে তিনি সবসময় ন্যায়, সততা ও জনকল্যাণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।

স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত তাঁর ভক্ত, অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ তথ্য, দলিল ও আলোকচিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত লেখা ও তথ্য গ্রন্থে প্রকাশ করা হবে।

আগামী ৯ জুন ২০২৬-এর মধ্যে আগ্রহীদের লেখা, ছবি ও তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

লেখা পাঠানোর ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭।

ই-মেইল: barakahfoundation@gmail.com

হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২১-১৪৩৫২৮ এবং ০১৩২১-১৪৩৫২০।

বারাকাহ ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে এই স্মারক গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

আপডেট সময় ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬