০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, কমিটি পুনর্বিবেচনার দাবি ||

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব

ঝিনাইদহে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এসময় তারা নবঘোষিত কমিটি পুনর্বিবেচনার জোর দাবি জানান।

শনিবার (১৬ মে) বিকালে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, আব্দুল সালাম এবং কেসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদসহ পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদ্যঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্য নেতারা।

এসময় বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে তিন নেতা তাদের পদত্যাগপত্রও প্রদর্শন করেন।

বক্তব্যে বখতিয়ার মাহমুদ বলেন, “যাদের সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে, তাদের সিভি দেখুন এবং আমাদের সিভি দেখুন। রাজপথে ত্যাগ ও দলীয় কর্মসূচিতে আমাদের অবদান যাচাই করুন। এই কমিটি পকেট কমিটি। সাধারণ ছাত্রজনতা এই কমিটি দেখে হতাশ হয়েছে।”

সাইদুর রহমান শাহেদ বলেন, “দীর্ঘদিন আমরা আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ এখন ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তাই বিশৃঙ্খলার পথে না গিয়ে গঠনমূলকভাবে প্রতিবাদ করছি। ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, কমিটি পুনর্বিবেচনার দাবি ||

আপডেট সময় ০৪:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬