১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মির্জাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,ঢাকা জার্নাল:
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে মির্জাপুরে পালিত হয়েছে। ২০১৯ সালের ১৪ জুলাই ৯০ বছর বয়সে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
পল্লীবন্ধুর প্রয়াণ দিবসটি স্মরণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ভিপি আবু আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিবার উদ্দিন সিবার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা যুব সংহতি পার্টির সভাপতি আব্দুল গণি এবং উপজেলা শ্রমিক পার্টির সভাপতি খালেদ মাহমুদসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ এবং শ্রমিক পার্টির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিগণ।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মির্জাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬