১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাত্র ৫ কর্মদিবসে বিচার: ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যায় আসামি আবু তাহেরের মৃত্যুদণ্ড ||

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:হাসিব

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সরকারের বিশেষ নির্দেশনায় মাত্র **৫ কর্মদিবসে** এই ঐতিহাসিক মামলার বিচার কাজ সম্পন্ন হলো।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের শফিউদ্দীনের ছেলে। সে পেশায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিল এবং নিহত শিশুর বাড়ির পাশেই ভাড়া বাসায় থাকত।

নজিরবিহীন দ্রুততায় মাত্র ৫ কর্মদিবসে এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়:

১৬ জুন: মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু।

*১৭ জুন চার্জ গঠন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু। (মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়)।

২১ জুন (রোববার): রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং রায়ের দিন ধার্য করা হয়।

২২ জুন (সোমবার)বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) প্রদান করেন।আদালত ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের **২৫ ফেব্রুয়ারি** সকালে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের ওই শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করতে গেলে আবু তাহের লুঙ্গি দিয়ে তার মুখ ও নাক চেপে ধরে। এতে কিছুক্ষণের মধ্যেই শ্বাসরোধে মারা যায় শিশুটি।ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে ঘাতক তাহের। পরদিন (২৬ ফেব্রুয়ারি) সকালে শিশুটির মরদেহ উদ্ধারের পর দুপুরে তার বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশের সাঁড়াশি অভিযানে ওই দিন রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে পুলিশের কাছে এবং পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। গত ২৬ মে মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

নিহত শিশুর বাবা সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আইনমন্ত্রী মহোদয় এই মামলা গুরুত্ব সহকারে নিয়েছেন। আমরা চাই, উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আকিদুল ইসলাম বলেন আমরা আদালতে আসামির বিরুদ্ধে অপরাধের সব তথ্য-প্রমাণ ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নিখুঁতভাবে উপস্থাপন করতে পেরেছি। আদালত আমাদের প্রত্যাশিত রায় দিয়েছেন। উচ্চ আদালতেও যেন আসামির দণ্ড বহাল থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। ৫ কর্মদিবসে এমন একটি স্পর্শকাতর ও জঘন্য অপরাধের দ্রুত নিষ্পত্তিতে ভিকটিমের পরিবার, আইনজীবী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

মাত্র ৫ কর্মদিবসে বিচার: ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যায় আসামি আবু তাহেরের মৃত্যুদণ্ড ||

আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬