১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের দলে রোহিত-কোহলিকে দেখছেন রিঙ্কু সিং

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে

আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপতে সামনে রেখে ব্যাটিং লাইনআপ, বোলিং থেকে শুরু করে নানা ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারত। সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এমন পরিস্থিতিতে অনেকে দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তাদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ক্রিকেটারকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন অনেকে। এই দলে যুক্ত হলেন ভারতের ব্যাটার রিঙ্কু সিং। বাঁ হাতি এই ব্যাটার আশাবাদী, বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন এবং কাঙ্ক্ষিত ট্রফি জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে দলকে সহায়তা করবেন।

রিঙ্কু বলেন, ভারতের সাবেক এই দুই অধিনায়কের আরও একটি বিশ্বকাপে খেলার বিষয়টি দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। বিশেষ করে যদি তারা ভারতকে শিরোপা জয়ে সহায়তা করতে পারেন। তিনি আরও বলেন, বিরাট এবং রোহিত শর্মা দুই জনই কিংবদন্তি। শুধু আমি নই, পুরো দেশই আশা করছে তারা বিশ্বকাপে খেলবেন এবং শিরোপাজয়ী দলের অংশ হবেন।

বাঁ হাতি এই ব্যাটার বলেন, পুরো দেশের জন্য এটি একটি বিশাল মুহূর্ত হবে; কে জানে, হয়তো এটিই তাদের শেষ বিশ্বকাপ। তাই ভারতের হয়ে তারা যদি শিরোপা জিততে পারেন, তবে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের নিজেদের জন্যও এটি হবে বিশাল এক অর্জন, কারণ আমরা দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ জিতিনি। সর্বশেষ আমরা ২০১১ সালে এটি জিতেছিলাম। তাই আমরা আশা করছি, তারা দুজনেই দলের সাথে থাকবেন এবং সেই ট্রফিটি উঁচিয়ে ধরবেন।

ভারতের হয়ে দুটি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলা রিঙ্কু চলতি বছরের শুরুর দিকে দেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার জানান, আইপিএলে এক ওভারে টানা পাঁচটি ছক্কা মারার সেই বিখ্যাত কীর্তির চেয়ে বরং ভারতের হয়ে বড় কোনো ট্রফি জয়ে অবদান রাখার মাধ্যমেই তিনি স্মরণীয় হয়ে থাকতে চান, এটাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।

বিশ্বকাপের ভাবনা নিয়ে এই ক্রিকেটার বলেন, এই মুহূর্তে মানুষ আমাকে এক ওভারে সেই পাঁচটি ছক্কা মারার জন্য চেনে। কিন্তু এখন আমার ভাবনাজুড়ে রয়েছে টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপ জয়, দলের অংশ হয়ে ব্যাট হাতে অবদান রাখা এবং ভারতকে বিশ্বকাপ জেতানো। আমি চাই মানুষ আমাকে কেবল ওই পাঁচটি ছক্কার জন্য নয়, বরং বিশ্বকাপ জয়ের অবদানের জন্যই বেশি চিনুক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচের আগে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন কোহলি। এই তারকা ব্যাটারকে একনজর দেখার জন্য সেখানে ভক্তদের বিশাল ভিড় জমে যায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে কেরালায় পৌঁছেছেন তারা। আগামী ২৭ সেপ্টেম্বর গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের দলে রোহিত-কোহলিকে দেখছেন রিঙ্কু সিং

আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬