০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

অবশেষে ২৪ ঘন্টা পর প্রেমিককে বিয়ে অনশন ভাঙ্গলেন সেই ৫ সন্তানের জননী 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ৫০০ বার পড়া হয়েছে

আশিক ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশের তালম ইউনিয়নে চাদপুর গ্রামে মোহাম্মাদ আলীর ছেলে মোস্তাক কে ২৪ ঘন্টা পর বিয়ে করে অনশন ভাঙ্গলেন ৫ সন্তানের জননী। অবশেষে স্বামী, সন্তান ফেলে আসা সেই ৫ সন্তানের জননীর বিয়ের দাবি মেনে নেন প্রেমিক মোস্তাক (৩০) ও তার পরিবার।৭০ হাজার টাকা দেনমোহরে মঙ্গলবার রাত ১১টায় তাদের বিয়ে হয়েছে।

মোস্তাকের নতুন স্ত্রী জানান, দীর্ঘ ৫ বছর থেকে মোস্তাকের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছিলো। পরে আমি বিয়ের কথা বললে, সে আমাকে আর বিয়ে করবে না জানায়। এদিকে আমার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তাই বাধ্য হয়ে (২২ আগষ্ট) বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে অনশনের খবর ছড়িয়ে পড়লে ২৪ ঘন্টা পর ২৩ আগষ্ট মঙ্গলবারে নিজের বাড়িতে ফেরেন মোস্তাক। ওই দিন রাতেই ১১ টার দিকে আমাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বিয়ে হয়েছে এটা আমি শুনেছি। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি সিরাজগঞ্জ জনসভায় গিয়েছিলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবশেষে ২৪ ঘন্টা পর প্রেমিককে বিয়ে অনশন ভাঙ্গলেন সেই ৫ সন্তানের জননী 

আপডেট সময় ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২