টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
- আপডেট সময় ১১:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
মনন মাহাথির, টাঙ্গাইল (মির্জাপুর) থেকে : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য Abul Kalam Azad Siddiqui–কে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী আয়োজকদের ধন্যবাদ জানান এবং মির্জাপুরের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি রমজানের পবিত্রতায় একসঙ্গে ইফতার করার এই আয়োজন রাজনৈতিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম, উপদেষ্টা আ. মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, অর্থ বিষয়ক সম্পাদক আরফান আলী সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হোসেন কনক ভেন্ডারসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী। তিনি বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





















