চীফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব, রকিবুল ইসলাম বকুলের সমর্থনে স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
- আপডেট সময় ০৬:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সংসদে উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় তিনি স্পিকার পদে নির্বাচিত হন।
সংসদ অধিবেশনে মাননীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নাম প্রস্তাব করেন। এ সময় প্রস্তাবটি খুলনা-১০১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সমর্থন করেন।
পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার সংসদের অধিবেশন পরিচালনা, সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন। স্পিকার সংসদের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি।
উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।






















