০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বেলতৈল উত্তরপাড়া বটতলা বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

রনি শিকদার: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের উত্তরপাড়া বটতলা এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার দিন এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান কাদের শিকদার। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসুল্লি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নতুন মসজিদ ভবনটি নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক ও নৈতিক শিক্ষারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন এই মসজিদ ভবন ধর্মীয় কার্যক্রমকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করবে।

এলাকাবাসী মসজিদটির উন্নয়ন ও কার্যক্রম পরিচালনার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেলতৈল উত্তরপাড়া বটতলা বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৫:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬