০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

খুলনায় মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ অশোক নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে বসবাস করতেন। মাসুম বিল্লাহ গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, বুধবার রাতে মাসুম বিল্লাহ তার মা ও মেয়েকে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করছিলেন। এ সময় সাতজন সন্ত্রাসী সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালানোর সময় পুলিশ অশোক নামের এক সন্ত্রাসীকে একটি নাইন এমএম পিস্তলসহ আটক করে।

উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম আরও জানান, আটক অশোক তার সঙ্গে থাকা অন্যদের নাম-পরিচয় প্রকাশ করেছে। তিনি খুলনার সন্ত্রাসী গ্রুপ “বি কোম্পানি”-র সদস্য বলে জানা গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬