ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইলের মির্জাপুরের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
মনন মাহাথির, ঢাকা জার্নাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মির্জাপুর’ (ডুসাম)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের পর পর তিনবারের সংসদ সদস্য, মাটির মানুষের মাটি নেতা এবং গত ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথের লড়াকু পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজনের প্রশংসা করেন এবং মির্জাপুরের গঠনমুলক উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে মির্জাপুরের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত। তোমরাই মির্জাপুরের ভবিষ্যৎ, তোমাদের সাথে নিয়েই আমরা এলাকার উন্নয়ন করতে চাই, মির্জাপুরকে আলোকিত করতে চাই।” তিনি বলেন, ‘রমজানের আত্মিক আবহে একসঙ্গে ইফতার করার এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে। ।
ইফতার মাহফিলে ডুসামের অন্যান্য সদস্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হলের সাবেক মেধাবী ছাত্রনেতা, জাসাস সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, DARS গ্রুপের সম্মানিত পরিচালক মোহাম্মদ খোকন শিকদার, আলভেনাস ফ্যাশন এর স্বত্বাধিকারী মোঃ সেলিম মিয়া, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এসভিপি মোঃ জাকির হোসেন, মো. জাবের হুসাইন, মোঃ মিলন সিদ্দিকী ও মো. আওলাদ হোসেন বক্তব্য রাখেন। তারা বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যসেন হলের ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসাইন, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক জিএস সাদমান আব্দুল্লাহ, ডুসামের সভাপতি মবিন আহমেদ ও সহ-সভাপতি রবিউল হাসান। সভাপতি মবিন আহমেদ বলেব, সবাইকে নিয়ে আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার জন্য কাজ করে যাচ্ছি । সকলের কাছে দোয়া চাই এবং আমাদের আয়োজনে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি আরোও বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, পরামর্শ দেবেন। ভুল করলে সংশোধন করবেন, সমালোচনা করবেন। আর ভালো কাজ করলে উৎসাহ দেবেন। আপনাদের সঙ্গে নিয়েই আমরা আমাদের স্বপ্নের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ডুসাম সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মির্জাপুরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছে।






















