ডিএমপির গুলশান বিভাগে ডিসি পদে রদবদল
- আপডেট সময় ১২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
মনন মাহাথির, ঢাকা জার্নাল: ডিএমপির গুলশান বিভাগে ডিসি পদে রদবদল করা হয়েছে। রাজধানীর গুলশান বিভাগের ডিসি (উপ-পুলিশ কমিশনার) পদে পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী— উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। এটিকে নিয়মিত পদায়ন ও বিভাগ পুনর্বিন্যাস হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর।
আদেশের অনুলিপি পুলিশ হেডকোয়ার্টার্সসহ সংশ্লিষ্ট ১৯টি দফতরে পাঠানো হয়েছে, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।























