০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে সংকটে প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় জরুরি বার্তাটি প্রচারের অনুরোধ করা হয়েছে।
তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি প্রবাসী সমস্যার সম্মুখীন হলে তারা যেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারে যোগাযোগ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবাসীদের সহায়তায় চালু থাকা হটলাইন নম্বর +৮৮০৯৬৩৯১০১০১০-এ ফোন করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। কল সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা রয়েছে বলে জানানো হয়েছে।
সরকার সংশ্লিষ্ট সকলকে বার্তাটি ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে।
ট্যাগস :
#জরুরি_বার্তা #তথ্য_অধিদপ্তর #নিরাপদ_থাকুন #প্রবাসী_কল্যাণ #প্রবাসী_বাংলাদেশি #বাংলা_সংবাদ #বাংলাদেশ_সরকার #বৈদেশিক_কর্মসংস্থান #ব্রেকিং_নিউজ #মধ্যপ্রাচ্য_সংকট #হটলাইন_সেবা News today আজকের খবর






















