ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫
- আপডেট সময় ০৯:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় অন্তত ১২টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখড়া গ্রামের বাবুল মোল্ল্যার সঙ্গে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় মুকুল হোসেন (৪৫ বছর) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। মুকুল হোসেন বাবুল মোল্লার সমর্থক। এরই জেরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় অন্তত ১২টি বাড়ি ঘরে। এতে অন্তত ৫ জন আহত হন।খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হাসিব ( ঢাকা জার্নাল ডেস্ক)ঝিনাইদহ প্রতিনিধি

























