০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ ঢাকা জর্নাল

মির্জাপুরে বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল ‘বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা জহির ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল একাডেমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও ঢাকা জার্নালের টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ রনি শিকদার। এছাড়াও পাঠাগারের সকল সদস্যবৃন্দ, অভিভাবক সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বই বিমুখতা থেকে ফিরিয়ে আনতে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ‘বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার’ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা পাঠাগারের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন এবং এলাকার পাঠাভ্যাস বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও পাঠাগারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ছবিঃ ঢাকা জর্নাল

মির্জাপুরে বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬