০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

২০২৫ সাল: কোন মাসে কতদিন ছুটি পাবেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৫৪২ বার পড়া হয়েছে

ঢাকা জার্নাল: আজ ২০২৫ সালের প্রথমদিন। এ বছর সরকারি সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। যা গত বছরের তুলনায় মোট ৪ দিন বেশি। সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে—৫টি শুক্রবার এবং ৪টি শনিবার।

এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ০৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ০৯ দিন, খ্রিস্টানদের জন্য ০৮ দিন এবং বৌদ্ধদের জন্য ০৭ দিন (দুইটি সাপ্তাহিক ছুটির দিনসহ) ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য দুইদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা, ৩১ মার্চ ঈদুল ফিতর, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ৭ জুন ঈদুল আজহা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি

১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২৮ মার্চ শবে কদর, ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ২ দিন ও পরে ২ দিনসহ মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ৫ ও ৬ জুন দুই দিন এবং পরে ৮ থেকে ১০ জুন তিন দিনসহ মোট পাঁচ দিন, ৬ জুলাই আশুরা ও ১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটি: মুসলিম পর্ব

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে ২৮ ফেব্রুয়ারি শবে মিরাজ, ৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ১১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২০ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা ও ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

ঐচ্ছিক ছুটি: হিন্দু পর্ব

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত, ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ৬ অক্টোবর লক্ষ্মীপূজা ও ৩১ অক্টোবর শ্যামাপূজা।

ঐচ্ছিক ছুটি: খ্রিষ্টান পর্ব

খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৫ মার্চ ভস্ম বুধবার, ১৭ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পুণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পুণ্য শনিবার, ২০ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

ঐচ্ছিক ছুটি: বৌদ্ধ পর্ব

ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১০ ও ১২ মে বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন), ৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা ও ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০২৫ সাল: কোন মাসে কতদিন ছুটি পাবেন

আপডেট সময় ০২:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫