০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

রমজানের শুরুতেই মির্জাপুরের বেলতৈলে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ রনি শিকদার,টাঙ্গাইলঃ ধর্মপ্রাণ মুসল্লিদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের শুরুতেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। প্রথম রমজানের সেহেরি খেতে উঠে অন্ধকারের কবলে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা ঢাকা জার্নাল কে অভিযোগ করে বলেন , রমজানের প্রথম সেহেরি প্রস্তুতির শুরু থেকেই বেলতৈল ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না। সেহেরির মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় রান্নাবান্না ও খাবার গ্রহণে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অন্ধকারের মধ্যে বয়স্ক ও শিশুদের নিয়ে বিড়ম্বনায় পড়েন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী এলাকাবাসী বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে স্থানীয় গোড়াই বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে মুঠোফোনে যোগাযোগ করেন। তবে সেখান থেকে পাওয়া উত্তরে সন্তুষ্ট হতে পারেননি গ্রাহকরা। অভিযোগ কেন্দ্র থেকে জানানো হয় “লোডশেডিং থাকলে আমাদের কিছু করার নেই। তবে দ্রুত লাইন আসবে, আপনারা অপেক্ষা করেন।”

এমন দায়সারা জবাবে গ্রাহকদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকার ও সংশ্লিষ্ট বিভাগ থেকে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে প্রথম দিনেই তার উল্টো চিত্র দেখা গেল।

বেলতৈল এলাকার বাসিন্দারা অনতিবিলম্বে সেহেরি, ইফতার ও তারাবির সময় লোডশেডিং বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, যথাযথ তদারকি থাকলে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রমজানের শুরুতেই মির্জাপুরের বেলতৈলে বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহক

আপডেট সময় ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬