০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ভোলায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার ||

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

প্রতিবেদক : হাসিব(ঢাকা জার্নাল ডেস্ক)

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিন পর লিটন (৩৫বছর) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডে একটি নির্মাণাধীন বাড়ির অব্যবহৃত সেফটি ট্যাঙ্ক থেকে বালু চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই এলাকার নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের স্ত্রী অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে লিটন নিজ বাড়িতে একাই থাকতেন। গত ১০ মার্চ রাতে লিটনের বাবা-মা তাকে রাতের খাবার দিয়ে আসেন। পরের দিন থেকে লিটনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

স্থানীয়রা জানান, লিটনের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ দেখা দেয়। এদিকে ওই নারী গা ঢাকা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। শুক্রবার দুপুরে স্থানীয়রা নির্মাণাধীন অব্যবহৃত একটি সেফটি ট্যাঙ্কে বালু চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দৌলতখান থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী মৃত্যুর রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

ভোলায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার ||

আপডেট সময় ০৫:৩০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬