০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইফতার মাহফিল
বৈডাঙ্গায় মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাসিব (ঢাকা জার্নাল ডেস্ক)
- ঝিনাইদহের বৈডাঙ্গা গ্রামে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিল ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার স্থানীয় মসজিদে এই আয়োজনে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতারের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর ইফতারের সময় হলে মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। বিরিয়ানির সাথে ইফতারের অনুষঙ্গ হিসেবে শসাও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে গ্রামের ছোট-বড় সকল বয়সের মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।






















