০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড–এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

রমজানের তাৎপর্য ও করণীয় বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে সকলকে নৈতিকতা, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। তিনি বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা পালনেরও গুরুত্বপূর্ণ সময়। তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মানবিক মূল্যবোধ ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শরীয়া বোর্ডের সদস্য ড. মাওলানা মুফতী মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী রমজানের ফজিলত, রোজার তাৎপর্য এবং ইসলামের আলোকে জীবন পরিচালনার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রমজান মানুষের আত্মসংযম, ধৈর্য এবং সহমর্মিতা বৃদ্ধি করে। এই মাসে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ। তিনি দেশ, জাতি এবং কোম্পানির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সভা পরিচালনা করেন তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় অনুপ্রেরণার এক সুন্দর মিলনমেলায় পরিণত হয় বলে আয়োজকরা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬