০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

০৭ মার্চ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আমিনুল হক টিপুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অন লাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি এডভোকেট শরীফ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। বাংলাদেশের উন্নয়নে বেগমগঞ্জ বাসীর ভূমিকা অপরিসীম। সময় এসেছে রাষ্ট্রের পাশাপাশি বেগমগঞ্জের উন্নয়নে ঢাকাস্থ বেগমগঞ্জের নাগরিকদের এগিয়ে আসতে হবে। আগামীদিনে বেগমগঞ্জ ফোরাম সেই উন্নয়নে নেতৃত্ব দিবেন এই প্রত্যাশা রাখি।

সভাপতির বক্তব্যে আমিনুল হক টিপু বলেন, বেগমগঞ্জ উপজেলা ফোরাম ঢাকায় বসবাসকারী নাগরিকদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। অতীতের ন্যায় আগামীতে বেগমগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফোরামের সহ সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহসান উল্যা, ওমর ফারুক সোহাগ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার অহিদুর রহমান নিঝুম, প্রচার সম্পাদক মোরশেদ আলম, আইন সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ। ঢাকায় বসবাসকারী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬