০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক: হাসিব, ঢাকা জার্নাল ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেন হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় এনে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় ১২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬