০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

জাপানে বাংলায় ড্রাইভিং টেস্ট: আগ্রহীদের ৩০ মার্চ এর মধ্যে ফরম পূরণের আহ্বান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

জাপানে বসবাসরত বাংলাদেশিদের জন্য ড্রাইভিং টেস্টের লিখিত পরীক্ষা বাংলায় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যারা বাংলায় ড্রাইভিং টেস্ট (লিখিত পরীক্ষা)-এ অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আগ্রহ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

 রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী জাপানের National Police Agency-এর ট্রাফিক ব্যুরোর লাইসেন্স ডিভিশনের প্রধান Takahisa OGURA-এর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশিদের জন্য বাংলায় ড্রাইভিং টেস্ট আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৪১ হাজার বাংলাদেশি জাপানে বিভিন্ন পেশায় কর্মরত থেকে দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। ভবিষ্যতে আরও অধিক সংখ্যক বাংলাদেশি দক্ষ শ্রমিক হিসেবে জাপানের শ্রমবাজারে যুক্ত হতে আগ্রহী। এ লক্ষ্যেই সরকারি-বেসরকারি পর্যায়ে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক নানা কর্মসূচি চলমান রয়েছে। বাংলায় ড্রাইভিং টেস্ট চালু হলে ড্রাইভিংসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে Commissioner OGURA জানান, বাংলায় পরীক্ষা গ্রহণের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে আগ্রহী আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হলে তবেই বিষয়টি বাস্তবায়ন সম্ভব হবে উল্লেখ করে, সম্ভাব্য আগ্রহীর সংখ্যা দ্রুত জানাতে অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, বিদেশি আবেদনকারীর সংখ্যার ভিত্তিতে জাপানের বিভিন্ন অঞ্চলে বর্তমানে প্রায় ২০টি বিদেশি ভাষায় ড্রাইভিং টেস্ট (লিখিত পরীক্ষা) পরিচালিত হচ্ছে।

এমতাবস্থায়, জাপানে বসবাসরত যেসব বাংলাদেশি বাংলায় ড্রাইভিং টেস্ট (লিখিত পরীক্ষা)-এ অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিচের গুগল ফরমটি পূরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
👉 https://forms.gle/UUgy15ttfxe3vfpT6

উল্লেখ্য:  প্রদত্ত ব্যক্তিগত তথ্য শুধুমাত্র Embassy of Bangladesh, Tokyo-এর কাছেই সংরক্ষিত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাপানে বাংলায় ড্রাইভিং টেস্ট: আগ্রহীদের ৩০ মার্চ এর মধ্যে ফরম পূরণের আহ্বান

আপডেট সময় ০৫:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬