০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

খুলনায় যুবদলের আয়োজনে ‘তারুণ্যের কনসার্ট’, ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

আনিসুল হক
  • আপডেট সময় ১২:২০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, খুলনা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘তারুণ্যের কনসার্ট-২০২৬’। ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এই কনসার্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত যুবদল নেতা সুমন হাওলাদার এবং নয়ন স্থানীয় তরুণ ভোটার ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, রকিবুল ইসলাম বকুলের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কনসার্টে এলাকার তরুণ-তরুণী ও যুবকদের মাঝে ঈদের আমেজ বিরাজ করছে। তিনি বলেন, “এই উৎসবমুখর পরিবেশ তৈরির কৃতিত্ব পুরোটাই আমাদের গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুলের। আমরা আশাবাদী, আগামী ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে এই অঞ্চলের নতুন ভোটাররা তাদের মূল্যবান ভোটটি দিয়ে রকিবুল ইসলাম বকুলকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

অন্যদিকে, যুবদল নেতা নয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের এই আয়োজনের মাধ্যমে ধানের শীষের প্রচারণার গুরুত্ব তুলে ধরেন। তিনি রকিবুল ইসলাম বকুলকে একজন সমাজসেবক ও মানবিক নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের প্রিয় নেতা রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি সমাজের ধর্মীয় এবং গরিব-দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন। তাঁর ধানের শীষের প্রচার ও এলাকাবাসীর আনন্দ বিনোদনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।”

নেতৃবৃন্দ বক্তব্যের শেষে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। কনসার্ট ও প্রচারণায় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

খুলনায় যুবদলের আয়োজনে ‘তারুণ্যের কনসার্ট’, ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

আপডেট সময় ১২:২০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬