০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : হাসিব

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত।

রোববার (১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী সার জব্দ ও জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ওই সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও, ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Anisul Haque

Md. Anisul Haque (Anis) Khulna District Correspondent — Dhaka Journal Md. Anisul Haque is a dedicated journalist and digital content creator, currently serving as the Khulna District Correspondent for the online news portal 'Dhaka Journal'. In addition to his reporting, he possesses expertise in graphics design and video editing, which enhances the visual storytelling of his news presentations. Prior to his career in journalism, he served in the Bangladesh Jail department as a Prison Guard (No. 42564). Alongside his professional reporting, he manages the Islamic platform 'The Quran Voice' and is actively involved in creating social awareness and entertainment-based digital content. He is committed to objective journalism and driving positive social change through his creative endeavors.

৩০হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬