ঈদকে ঘিরে Fiona ও The Autograph-এর পাঞ্জাবিতে ক্রেতাদের আগ্রহ বাড়ছে
- আপডেট সময় ০৩:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
ঢাকা জার্নাল প্রতিবেদক:
ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড Fiona ও The Autograph-এর পাঞ্জাবি নিয়ে ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পাঞ্জাবি সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ড দুটি
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, Fiona ও The Autograph শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং এটি মান, দায়িত্ববোধ এবং গ্রাহকের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। উদ্যোক্তার ভাষায়, একটি পোশাক শুধু কাপড় নয়—এটি মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাচ্ছন্দ্যের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি জানান, প্রতিটি পাঞ্জাবি তৈরির সময় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কোয়ালিটি, ফিনিশিং এবং আরামের বিষয়টিতে। যাতে ক্রেতারা একই সঙ্গে স্টাইল, কমফোর্ট এবং ভালো মানের পোশাক পেতে পারেন।
উদ্যোক্তার মতে, ভালো মানের পোশাক মানুষের নাগালের মধ্যেই থাকা উচিত। সে লক্ষ্যেই Fiona ও The Autograph ব্র্যান্ডের পাঞ্জাবি সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে। তিনি বলেন, “প্রতিটি পাঞ্জাবির পেছনে রয়েছে আমাদের আন্তরিক চেষ্টা এবং মান ধরে রাখার প্রতিশ্রুতি।”
ঈদ উপলক্ষে ক্রেতারা সরাসরি ব্র্যান্ডটির স্টোর থেকেও পাঞ্জাবি সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানটির শোরুম রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও পুলিশ প্লাজা কনকর্ডে। এছাড়া অনলাইনের মাধ্যমেও পণ্য অর্ডার করার সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, ঈদের আনন্দঘন মুহূর্তে Fiona ও The Autograph-এর পাঞ্জাবি ক্রেতাদের জন্য স্টাইল, আরাম এবং আত্মবিশ্বাসের একটি আলাদা অভিজ্ঞতা এনে দেবে।






















